ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান

সালিশ বৈঠকে ক্ষমা চাইতে বলায় জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

এবার যশোরের শার্শায় সালিশ বৈঠকে ক্ষমা চাইতে বলায় প্রতিপক্ষের হামলায় জামায়াতে ইসলামী নেতাসহ তার পরিবারের দশজন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, জামায়াত নেতা জহুরুল ইসলাম (৫০), ইমরান (২৭), নুর মোহাম্মদ (৭৩), কদর আলী (৫০), হেলাল (২৮), সালমা (৩৪) ও রানু (২৫) প্রমুখ। তারা সবাই একই পরিবারের সদস্য। এলাকাবাসী জানিয়েছেন, মাছ ধরার যন্ত্র (ঘুনি) পাতাকে কেন্দ্র করে লাউতাড়া গ্রামের ইমরান ও ইউনুসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

ইউনুস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত। এ ঘটনা নিয়ে শনিবার রাতে স্থানীয় পর্যায়ে সালিশের আয়োজন করা হয় বিষয়টি মিমাংসার জন্য। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জহুরুল ইসলাম ওই সালিশে সভাপতিত্ব করেন।

এ সময় তিনি ইউনুসের কাছে ক্ষমা চাওয়ার জন্য ইমরানকে নির্দেশ দেন। কিন্তু ইউনুস বিষয়টি মানতে নারাজ হন। তিনি আরও ‘কঠিন’ শাস্তি দাবি করতে থাকেন। এক পর্যায়ে তার লোকজন ইমরান ও জহুরুল ইসলামের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের ওপর সশস্ত্র হামলা চালান।

হামলাকারীরা ওই দুজনকে কুপিয়ে জখম করেন। এসময় তাদের পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরকে কোপায় হামলাকারীরা। এতে মোট দশজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি

সালিশ বৈঠকে ক্ষমা চাইতে বলায় জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫