ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান রাকসুর জিএস আম্মার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এলাকায় সেনাবাহিনীর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এছাড়াও তিনি বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহাবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।’

শেখ হাসিনার বিবাহবার্ষিকীর প্রসঙ্গ টেনে জিএস লিখেছেন, আরেকটা কথা মনে করিয়ে দেই আজ হাসিনার বিবাহ বার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই। আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনারা একটু সাশ্রয়ী হন। আমরা গরিব দেশ, বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট না করে আজকেই কাজ শেষ করে দিন।’

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান রাকসুর জিএস আম্মার

আপডেট সময় ০২:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫