ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ভুয়া এনআইডি নিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

মাগুরায় ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা সন্দেহজনক আচরণের কারণে তাকে জিজ্ঞাসাবাদের পর সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আবেদন প্রক্রিয়ার সময় রিয়াস নামের ওই যুবকের কথাবার্তা ও আচরণ অসংলগ্ন মনে হলে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় তিনি স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্বাচন অফিসের সংশ্লিষ্টদের মাধ্যমে ভুয়া এনআইডি সংগ্রহ করেছেন।

তার জমা দেওয়া কাগজপত্রে বাবার নাম রতন আলি মৃধা, মায়ের নাম মোছা. শুকুরন খাতুন এবং ঠিকানা হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের উল্লেখ ছিল। এনআইডিটি শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানা যায়।

ঘটনার বিষয়ে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার বলেন, একটি অসাধু চক্র এই কাজে জড়িত থাকতে পারে। সঠিকভাবে তদন্ত করা হলে বড় ধরনের জালিয়াতি চক্রের তথ্য উদঘাটিত হতে পারে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মো. মোতালেব হোসেন জানান, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ভুয়া এনআইডি নিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় ১১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫