ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ প্রেমিক ইসলামি জনতার যে ঐক্য আজ প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী নির্বাচনে প্রভাব পড়বে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামীর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ আমরাই গড়ব। আন্দোলন সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। যে আন্দোলন আমরা শুরু করেছি হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিশ শিবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা খেলাফত মজলিশের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম। উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী।

শিবপুর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে কটূক্তি, রণক্ষেত্রে পরিণত বাকৃবি আহত ১৩

দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না: মামুনুল হক

আপডেট সময় ০৫:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫