ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক শূন্য মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তঘেঁষা আকচি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয় বলে নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনও হতাহত, ভবন ধস বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু রয়েছে।

ভূমিকম্পে জিনজিয়াংয়ের পাশাপাশি কিরগিজস্তানের সীমান্তের কিছু এলাকাও কেঁপে ওঠে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সিইএনসি জানায়, কেন্দ্রস্থল ছিল ৪১.১৩° উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০° পূর্ব দ্রাঘিমাংশে।

সূত্র: রয়টার্স, সিনহুয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫