ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে, গোপন তথ‍্য ফাঁস মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী

জামায়াতের প্রার্থীকে বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ করে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন- এজন্য তার বক্তব্য প্রত্যাহারসহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও দলীয় প্রার্থী ড. রেজাউল করিমের উদ্দেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমি একটা টকশোতে কথা বলেছি। তখন জামায়াতে ইসলামীর প্রার্থী স্বীকার করেছেন এক ধরনের রজনৈতিক দলের রাজনীতিবিদ এতিমের টাকা, দুঃস্থদের টাকা মেরে খেয়েছে। এই ধরনের বক্তব্য ইতোপূর্বে হাসিনা, ফ্যাসিস্টের দোসররা দিয়েছেন। জামায়াতের প্রার্থী আল্লাহর কসম করে বলেছেন, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কথাটা সত্য, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কিন্তু কথাটা কাকে মিন করলো? খালেদা জিয়া সারা বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেও সম্মানিত। তাহলে এই যে হাসিনা ফ্যাসিস্ট যেভাবে কথা বলেছে, উনিও (রেজাউল করিম) একইভাবে কথা বলেছেন।

তিনি আরও বলেন, কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমি প্রত্যাহার করে নিয়েছি, কি প্রত্যাহার করে নিলাম? যার মুখে এ ধরনের স্বীকারোক্তি, যিনি বলেন এক ধরনের রাজনীতিবিদ এতিমের টাকা মেরে খেয়েছেন, দুঃস্থদের টাকা মেরে খেয়েছেন। তিনি কি ফ্যাসিবাদের মতো খালেদা জিয়াকে অসম্মানিত করেননি? আমরা তীব্র প্রতিবাদ জানাই। তীব্র নিন্দা জানাই। এই বক্তব্যে উনাকে ক্ষমা চাইতে হবে যে খালেদা জিয়াকে আমি মিন করিনি, কথাটা সত্য নয়। উনি খালেদা জিয়াকেই উদ্দেশ্য করেই কথাটি বলেছেন।

এ্যানি বলেন, দায়িত্ব নিয়ে অনুরোধ করে বলছি আমার নেত্রীকে অবজ্ঞা করেছেন, ছোট করেছেন, অবহেলা করেছেন এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টের মতো করে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এই বক্তব্য আপনি শুধু প্রত্যাহার করবেন না, এই বক্তব্যে আপনি ক্ষমা চেয়ে বলবেন, আপনি যেটা আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি বলেননি, আমি বলেছি আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এরপরও আপনি যদি আল্লাহর কসম দেন, এটা আসলে বলা যায়, মানুষের সামনে অপপ্রচার-অপব্যখ্যা দেওয়া যায়, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এ ধরনের বক্তব্য দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই মিন করেছেন। আমি বলবো আপনি এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

জামায়াতের প্রার্থীকে বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি

আপডেট সময় ০৫:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫