ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির ধর্মেন্দ্রের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী যিনি গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, বড় সংঘাতের হুঁশিয়ারি ৫০টির বেশি ড্রোন অচল করতে সক্ষম ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন লকহিড মার্টিনের ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: সরকারকে বিরোধীদলীয় নেতা ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগের দিন নেতিবাচক নানা কারণে আলোচনায় থাকা চট্টগ্রাম রয়্যালস মাঠে নেমেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। তবে সেই স্বস্তির মাঝেই দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

এদিকে মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, চোটটি গুরুতর নয়। বিপিএলে টানা দুই দিন খেলা শেষে আজ রবিবার (২৮ ডিসেম্বর) রাখা হয়েছে বিরতি। খেলা না থাকায় এদিন সিলেটে অনুশীলনে নামে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলনের সময় বাঁ-হাতি এই পেসার হঠাৎ মাথায় আঘাত পান। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরিফুলের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো জটিলতার আশঙ্কা নেই।

এ বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম

আপডেট সময় ০৪:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫