ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

জাতীয় নির্বাচনে দায়িত্ব নেবেন না ড. মুহাম্মদ ইউনূস, সবাই মিলিয়ে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কোনো দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, ঘোষিত সময়েই নির্বাচন হবে, যা ১৭ বছর পর দেশে ইতিহাসের একটি সুন্দর নির্বাচন হিসেবে ধরা হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সকল প্রতিষ্ঠানের জন্য কমিশন গঠন করা হয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, তারা “জুলাই সনদ” এর জন্য অপেক্ষা করছেন, যা জাতির সামনে উপস্থাপন করা হবে।

বক্তব্য শুরুতেই ড. ইউনূস বলেন, আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি এবং নিজেই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন নতুন সভ্যতা গড়ে তোলা, যার জন্য কার্বন নিঃসরণ হ্রাস, বেকারত্ব দূরীকরণ এবং ক্ষুধামুক্ত পৃথিবী গঠন প্রয়োজন।

সংলাপে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ড. ইউনূস বাংলাদেশে আগামী নির্বাচন, রাজনৈতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

জাতীয় নির্বাচনে দায়িত্ব নেবেন না ড. মুহাম্মদ ইউনূস, সবাই মিলিয়ে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন

আপডেট সময় ০৮:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫