ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ! জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব: শিক্ষামন্ত্রী কুমিল্লা বিমানবন্দরে বিমান ওঠে না ৩২ বছর, তবুও মাসে কোটি টাকা আয়

ফেসবুক অফার দেখে প্রতারণার শিকার রাজধানীর যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত যুবক সাগর BD24Report-এর প্রতিনিধিকে জানিয়েছেন, ফেসবুকভিত্তিক প্রতারণার শিকার হয়ে তিনি তার কষ্টার্জিত অর্থ হারিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি ফেসবুকে ‘হাজী ইমরান হোসাইন টেলিকম’ নামের একটি পেজে একটি আকর্ষণীয় অফারের বিজ্ঞাপন তার নজরে আসে। অফারে বলা হয়, মাত্র ৫২২ টাকায় বাংলালিংক সিমে ৬০ জিবি ইন্টারনেট ও ১২০০ মিনিট কল সুবিধা পাওয়া যাবে। অফারটি বিশ্বাস করে এবং দ্রুত সুবিধা চালু করার আশায় তিনি বিজ্ঞাপনে দেওয়া বিকাশ নম্বর (০১৩২৬৬৮৮৭৮১)–এ নির্ধারিত টাকা পাঠিয়ে দেন।

তবে টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই পেজ কর্তৃপক্ষ জানায়, তার বাংলালিংক সিমে এই অফারটি প্রযোজ্য নয় এবং তার পাঠানো টাকা ‘লক হয়ে গেছে’। এরপর তাকে আবারও ৫২২ টাকা পাঠাতে বলা হয়।

এ বিষয়ে সাগর BD24Report-কে বলেন, “প্রথমে একটু বিভ্রান্ত হয়েছিলাম, ভাবছিলাম টেকনিক্যাল সমস্যা। কিন্তু যখন বারবার টাকা চাইলো, তখন বুঝলাম—এটা প্রতারণা। আমি স্পষ্ট জানাই, অফারটি আর নিতে চাই না, আমার টাকা ফেরত দিক। এরপর তারা আমাকে ব্লক করে দেয়।”

তিনি আরও বলেন, “আমার মতো অনেকেই হয়তো প্রতিদিন এভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আমি চাই প্রশাসন যেন এই পেজ ও এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।”

সাগর সকলকে সতর্ক করে আরও বলেন, “সামাজিক মাধ্যমে এমন অফার দেখে সঙ্গে সঙ্গে টাকা পাঠানো ঠিক নয়। যাচাই না করে কেউ যেন এমন সিদ্ধান্ত না নেয়।”

ঘটনার পরে কোনো সাড়া না পেয়ে ভুক্তভোগী নিজেই BD24Report-এর মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন, যাতে অন্যরাও সচেতন হন এবং প্রতারকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

ফেসবুক অফার দেখে প্রতারণার শিকার রাজধানীর যুবক

আপডেট সময় ০৬:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫