ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীর এক মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া শিক্ষকের নাম শফিকুল ইসলাম (২০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১১টার পর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আক্রামিয়া শিশু সদন, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার একটি কক্ষে ওই শিক্ষক ছাত্রটিকে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং পুলিশে খবর দেন। পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ভুক্তভোগী শিশু ও তার বাবাকে পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাঙ্গাবালীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০৯:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬