ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত মোহাম্মদপুরে বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, গ্রেফতার ২ জামায়াত দেশের দায়িত্ব নিতে চায়: আযাদ

আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা: আইএইএ প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এবার ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়।

গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে, সেটি হবে যুদ্ধপরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক

আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা: আইএইএ প্রধান

আপডেট সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬