ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। তবে ঐতিহাসিক এই জয়ের রাতেই কিছুটা উদ্বেগ ছড়িয়েছে দলের শিবিরে। ম্যাচ শেষে হাসপাতালে নেওয়া হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি মিরাজকে। তার পরিবর্তে দলের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে জানা যায়, সতর্কতামূলক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশের ইনিংসের শেষ দিকে অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করে। বল লাগার পর কিছু সময় মাঠেই চিকিৎসা নেন তিনি। পরিস্থিতি বিবেচনায় স্ট্রেচারও আনা হয়েছিল। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে আবার ব্যাটিংয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

মাঠে ফিরে দলের জয়ে অবদানও রাখেন মিরাজ। তাওহীদ হৃদয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর শেষ দিকে একটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি। সেই জয়ের মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

তবে ম্যাচ শেষে মাথায় আঘাতজনিত ঝুঁকি এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়। দলীয় সূত্র জানিয়েছে, মিরাজের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

টিম ম্যানেজার নাফিস ইকবালের ভাষ্য, বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। তবু মাথায় আঘাত পাওয়ার কারণে প্রয়োজনীয় স্ক্যান ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলের হাতে রয়েছে দুই দিনের বিরতি। আগামী রোববার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

আপডেট সময় ১০:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬