ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের এবার দেশের বাজারের চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

‘জাহাজে স’ত’র্ক’বা’র্তা এসেছিল’— শেষ ফোনের পরই নি’ভে গেল আদিত্যর জী’ব’ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিকের একজন ছিলেন হিমাচল প্রদেশের ২৩ বছর বয়সী আদিত্য শর্মা। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাঁর বাবা রাজেশ শর্মা। তিনি জানিয়েছেন, আদিত্যের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হতো তাঁদের। আর সেই শেষ কথোপকথনেই যেন লুকিয়ে ছিল আসন্ন বিপদের ইঙ্গিত।

রবিবার হোয়াটসঅ্যাপে বাবার সঙ্গে শেষবার কথা বলেছিলেন আদিত্য। তখন তিনি জানিয়েছিলেন, গত ১৫ দিনের মধ্যে দু’বার মার্কিন বাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা পেয়েছিল তাদের জাহাজ। তবে পরিস্থিতি যে এত ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

মঙ্গলবার পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি সেটেবেলো’-তে হামলা চালায় মার্কিন বাহিনী। জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। হামলার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদিত্য শর্মাসহ তিন নাবিক নিখোঁজ ছিলেন।

অবশেষে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় জাহাজমন্ত্রী নিশ্চিত করেন, নিখোঁজ ওই তিন নাবিক আর বেঁচে নেই। তাঁদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্বজনদের মধ্যে। বাবার সঙ্গে শেষ কথায় উচ্চারিত সেই সতর্কবার্তাই এখন আদিত্য শর্মার পরিবারের কাছে হয়ে উঠেছে এক হৃদয়বিদারক স্মৃতি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

‘জাহাজে স’ত’র্ক’বা’র্তা এসেছিল’— শেষ ফোনের পরই নি’ভে গেল আদিত্যর জী’ব’ন

আপডেট সময় ১০:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬