ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড় জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ খান বিরোধীদলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী পবিত্র কাবা শরীফ ধোয়া হবে ৩০ জুন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান: ইরানের প্রেসিডেন্ট নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

এবার ব্রাজিল ও স্কটল্যান্ড মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে সেলেসাওদের এগিয়ে থাকার গল্প। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তির।  গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যেই এবার স্কটল্যান্ডের বিপক্ষে নামছে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে স্বস্তির খবর হয়ে এসেছে নেইমারের প্রত্যাবর্তন। যা আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। 

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে যুক্তরাজ্যের দলগুলোর বিপক্ষে ব্রাজিলের সাফল্যের হার ৮৬.৭ শতাংশ, আর ইউরোপীয় দলগুলোর বিপক্ষে এই হার ৬৫.৪ শতাংশ। বিশ্বকাপে গ্রেট ব্রিটেনের দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে অপরাজিত ব্রাজিল ৮ জয় ও ২ ড্র। বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিলের ৩ জয় ও ১ ড্র রয়েছে। ১৯৭৪ সালে গোলশূন্য ড্র দিয়ে শুরু হলেও এরপর ১৯৮২ সালে ৪, ১৯৯০ সালে ১০ এবং ১৯৯৮ সালে ২১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।

ইংল্যান্ডের বিপক্ষেও একই ধরনের দাপট দেখিয়েছে ব্রাজিল ৩ জয় ও ১ ড্র। পাশাপাশি ওয়েলসকে ১৯৫৮ সালে ১০ এবং উত্তর আয়ারল্যান্ডকে ১৯৮৬ সালে ৩০ গোলে হারিয়েছে তারা। সর্বশেষ যুক্তরাজ্যের কোনো দলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ ছিল ২০০২ সালে, যেখানে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২১ গোলে হারিয়ে শিরোপা অভিযানে এগিয়ে যায় ব্রাজিল।

তবে একটি অদ্ভুত কাকতালীয় তথ্যও রয়েছে স্কটল্যান্ডকে হারিয়ে কোনোবারই বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। তাই পরিসংখ্যানের দাপট থাকলেও ইতিহাসের এই ব্যতিক্রমী ছায়া ম্যাচটিকে কিছুটা ভিন্ন মাত্রা দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের!

আপডেট সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬