ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ আজ সেই জুলাই, যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাস বদলের যাত্রা হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের কেরালায় ইসলাম ত্যাগের চেয়ে ইসলাম গ্রহণের হার বাড়ছে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। এমন মন্তব্য এমন এক সময়ে এল, যখন সংঘাত বন্ধে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের চ্যানেল ১৪কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরানে আমরা নিজেদেরকে পরমাণু বোমা থেকে রক্ষা করেছি।ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওয়াশিংটনতেহরান সমঝোতা স্মারক গত ১৮ জুন কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে এতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকে সংঘাতের অবসান এবং আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা।

অবশ্য ইসরায়েল বারবারই তেহরানের সঙ্গে যেকোনও ধরনের সমঝোতার বিরোধিতা করেছে। একই সঙ্গে দেশটি ইরানের ওপর আবারও হামলা চালানোর হুঁশিয়ারিও প্রায়ই দিয়ে আসছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

আপডেট সময় ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬