ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর ‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে? এবার পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর

‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

“আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি।” জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ শুরু করেছে এনসিপি। বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ছিল, দুই বছর পরও তা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, “জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি।”

এ সময় সম্প্রতি ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার দাবি, এই রায়ে শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীরা প্রকৃত ন্যায়বিচার পাননি। তিনি রাষ্ট্রপক্ষকে উচ্চ আদালতে আপিল করে আরও কঠোর শাস্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখনো এনসিপির অন্যতম প্রধান দাবি। তার অভিযোগ, সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন করলেই হবে না, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বাস্তব পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর চালুরও দাবি জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত এবং আন্দোলনে ভূমিকা রাখা সব শ্রেণি-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬