ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফিরে এসেছে লাল জুলাই’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন ২০২৪ সালের জুলাইআগস্টের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মোছা. লামিয়া রায়হান। রাজধানীর ইডেন মহিলা কলেজের ইংরেজি সহিত্য বিভাগের ২০২১২২ সেশনের এ শিক্ষার্থী পোস্টেজুলাই আন্দোলনেরস্মৃতি ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশার কথা তুলে ধরেন। বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি সেই অনুভূতি তুলে ধরেন।

পোস্টে লামিয়া লিখেছেন, জুলাই তার কাছে একটি অনুভূতির নাম। এই আন্দোলন তাকে দেশকে ভালোবাসতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবংজুলাই কন্যাহিসেবে পরিচিতি এনে দিয়েছে। তিনি বলেন, ‘জুলাই তাকে দেখিয়েছে ছাত্রজনতার বুকভরা সাহস, জীবন বাজি রেখে রাজপথে নামা এবং নারীদের বীরত্বপূর্ণ অংশগ্রহণ।

একই সঙ্গে আন্দোলনের ভয়াবহ স্মৃতিও তুলে ধরেন তিনি।সন্তানহারা মায়ের কান্না, বাবার কাঁধে সন্তানের লাশ, গুলিবিদ্ধ তরুণের নিথর দেহ এবং আগুনে পোড়া মরদেহের বিভীষিকাময় দৃশ্যের কথা’—উল্লেখ করে তিনি বলেন, ‘এসব স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়।

পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেন। পাশাপাশিআয়নাঘরেবন্দিদের মুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই মানুষের নতুন করে বাঁচার অধিকার, কথা বলার অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় ১৫ জুলাইয়ের নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথাও স্মরণ করেন লামিয়া। তিনি লেখেন, ‘এখনও ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেই দিনের স্মৃতি চোখের সামনে ভেসে উঠে।পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ‘রক্তাক্ত জুলাইয়ের বিনিময়ে পাওয়া ‘‘দ্বিতীয় স্বাধীনতা’’ রক্ষা করা সবার দায়িত্ব।অন্যথায় শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

আপডেট সময় ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬