ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় রাস্তার পাশের ময়লার স্তুপে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে সদ্য ভূমিষ্ঠ এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ সংলগ্ন সড়কের পাশে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন পথচারী ময়লার স্তুপে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে দেখেন। এ সময় ব্যাগের ভেতরে সদ্য জন্ম নেওয়া একটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পর নবজাতকটিকে কেউ ফেলে রেখে গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

আপডেট সময় ১০:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬