ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সমালোচনার কড়া জবাব দিলেন আনচেলত্তি: ‘আমি জিনিয়াসও নই, আবার স্টুপিডও নই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপে ব্রাজিলের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি আলোচনার কেন্দ্রে আছেন কোচ কার্লো আনচেলত্তি। মাঠের কৌশল থেকে শুরু করে খেলোয়াড় বদলের সিদ্ধান্ত—সবকিছু নিয়েই চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে নিজের কোচিং সিদ্ধান্ত ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন এই ইতালিয়ান কোচ।

সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে এস. পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, জাপানের বিপক্ষে ম্যাচে তার নেওয়া সিদ্ধান্ত নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তবে ফল ভিন্ন হলে সমালোচনার ধরনও ভিন্ন হতো।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি জাপানকে হারাতে না পারতাম, তাহলে সবাই কী বলত? যদি কাসেমিরোকে বদলি না করতাম, কিংবা মার্তিনেল্লিকে না নামাতাম, তাহলে দোষটা আমারই হতো। আমি সেটা খুব ভালো করেই বুঝি। তাই সবসময় ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। এটা শতভাগ নিশ্চিত, আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই।”

আসন্ন নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নিয়েও সতর্ক আনচেলত্তি। তার মতে, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। এই পর্যায়ে শুধু কৌশল বা টেকনিক নয়, মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখে।

ব্রাজিল কোচ বলেন, “নরওয়ে খুবই শক্তিশালী দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। হাল্যান্ড বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তবে আমরা আত্মবিশ্বাসী, নিজেদের সেরাটা খেলতে পারব।”

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আনচেলত্তির কৌশল আর ব্রাজিলের পারফরম্যান্স শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের নজর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার সমালোচনার কড়া জবাব দিলেন আনচেলত্তি: ‘আমি জিনিয়াসও নই, আবার স্টুপিডও নই’

আপডেট সময় ০১:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬