ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাই যোদ্ধা শাহিন ‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম চমক জাগানো ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে ভিন্ন এক উদযাপনে নজর কেড়েছেন কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কারবাল। রাউন্ড অব ৩২এর ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ৩২ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৯০ মিনিট পর্যন্ত ১১ গোলে আটকে রাখে টুর্নামেন্টের অন্যতম বড় চমক উপহার দিয়েছে কেপ ভার্দে। ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ৫৯ মিনিটে ডেরয় দুয়ার্তের গোল ম্যাচে সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত ৯০ মিনিট ১১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। কিন্তু ১০৩ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে কেপ ভার্দেকে ২২ সমতায় ফেরান ২৩ বছর বয়সি ডিফেন্ডার সিডনি লোপেস কারবাল। তার দুর্দান্ত এই গোল মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

গোল করার পর কারবাল মাঠ ছেড়ে গ্যালারিতে ছুটে যান এবং সেখানে উপস্থিত এক নারীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, ওই নারী তার প্রেমিকা। পরে আবার দ্রুত মাঠে ফিরে এসে খেলা চালিয়ে যান। সামাজিক  যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু প্রকাশ না করায় কারবালের প্রেমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে উদযাপনের সময় ওই নারী তাকে ভালোবাসার কথা জানিয়েছেন বলেই মনে হয়েছে।

শেষ পর্যন্ত অবশ্য কেপ ভার্দের রূপকথার যাত্রা থেমে যায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ৩২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসিরা এবং শেষ ষোলোতে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। যদিও হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কেপ ভার্দেকে, তবুও সিডনি লোপেস কারবালের অবিশ্বাস্য গোল এবং আবেগঘন উদযাপন বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই ম্যাচের মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে নতুন এক পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সূত্র: ইয়াহু স্পোর্টস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান

আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল?

আপডেট সময় ০২:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬