ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাই যোদ্ধা শাহিন

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল-নরওয়ের সময়সূচি বদলানো হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টেনেছে ফিফা। আগের ঘোষিত সূচিই বহাল থাকছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

মূলত মেক্সিকো সিটিতে বৈরি আবহাওয়ার আশঙ্কাকে কেন্দ্র করেই সূচি পরিবর্তনের আলোচনা শুরু হয়। সেখানে শেষ ষোলোর মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় এগিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ, ম্যাচের সময় ভারী বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস ছিল।

ফিফা এ বিষয়ে মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একাধিক দফায় আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেয়। দুই দলের ভ্রমণসূচি, লজিস্টিকস এবং অন্যান্য বাস্তব বিষয় বিবেচনায় রেখে আগের সময়সূচিই বহাল রাখা হয়েছে।

এর ফলে অপরিবর্তিত থাকছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়ও। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আর মেক্সিকো ও ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে পূর্বনির্ধারিত সময়েই, বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।

মেক্সিকান কর্তৃপক্ষের আরেকটি বড় উদ্বেগ ছিল জননিরাপত্তা। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ দেরিতে শেষ হলে গভীর রাতে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে বলে আশঙ্কা ছিল। তবে সবদিক বিবেচনায় শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই নিয়েছে ফিফা।

উল্লেখ্য, এটি ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা

আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬