ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে ম্যাচের আগে সেলেসাও সমর্থকদের জন্য বড় খবর—শুরুর একাদশে থাকছেন না নেইমার। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে এবারও বদলি খেলোয়াড় হিসেবেই ব্যবহার করা হবে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামানো হতে পারে বলে জানিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার অবশ্যই শুরু থেকে খেলতে চান। তবে তিনি পরিস্থিতি বুঝতে পারছেন, নিয়মিত অনুশীলন করছেন এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখছেন। সতীর্থদের কাছেও তিনি গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।

ডান পায়ের কাফ পেশির চোট নিয়ে বিশ্বকাপে খেলতে আসা নেইমার ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন। তবে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় তিনি এখনও পৌঁছাননি বলেই মনে করছে ব্রাজিলের কোচিং স্টাফ। আনচেলত্তির ভাষায়, ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য নেইমারের আছে। তাই সঠিক সময়েই তাকে মাঠে নামানো হবে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে খেলেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি।

এদিকে পরিসংখ্যানও খুব একটা স্বস্তি দিচ্ছে না ব্রাজিলকে। নরওয়ের বিপক্ষে চারবার মুখোমুখি হলেও এখনো জয়ের দেখা পায়নি সেলেসাওরা। তবু অতীতের হিসাব নয়, বর্তমানের পারফরম্যান্সেই বিশ্বাস রাখতে চান আনচেলত্তি। তার আশা, কঠিন এই পরীক্ষায় দল নিজেদের সেরাটাই উপহার দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের

আপডেট সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬