ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডের অন্যতম ভরসা অরেলিয়াঁ চুয়ামেনি

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ–এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যাচপূর্ব শেষ অনুশীলনের সময় উরুতে চোট পান ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। ফলে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই শুরুর একাদশে ছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, রক্ষণে সহায়তা এবং আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার অনুপস্থিতি তাই ফরাসি কোচের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করছে।

চুয়ামেনির জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে মানু কোনেকে। এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে চুয়ামেনিকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় খেলেছিলেন এই তরুণ মিডফিল্ডার।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ ‘আই’-এর সব ম্যাচ জিতে নকআউটে ওঠার পর ‘রাউন্ড অব ৩২’-এ সুইডেনকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বর্তমান রানার্সআপরা।

এবার তাদের সামনে প্যারাগুয়ে। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে চুয়ামেনির চোট নিঃসন্দেহে ফ্রান্সের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শুরু হবে ম্যাচটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ

আপডেট সময় ০৫:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬