ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

?????????????????????????????????????????????????????????

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা এখন তুঙ্গে। একে একে বিদায় নিচ্ছে শক্তিশালী দলগুলো, আবার নতুন ইতিহাসও গড়ছে অনেকেই। এমন সময় শেষ ষোলোতে জায়গা ধরে রেখেছে মাত্র দুটি মুসলিম দেশ—মরক্কোমিশর। আফ্রিকা মহাদেশের এই দুই প্রতিনিধির চোখ এখন কোয়ার্টার ফাইনালের টিকিটে।

২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেই কীর্তি গড়া দলটি এবারও দারুণ ছন্দে রয়েছে। শেষ ষোলোর লড়াইয়ে শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় স্বাগতিক কানাডার মুখোমুখি হবে তারা। প্রথমবারের মতো শেষ ষোলোতে ওঠা কানাডাও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। তাই ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

অন্যদিকে, মিশরও লিখেছে নতুন ইতিহাস। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা। মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিশর লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায়।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৩টি মুসলিম দেশ। তবে গ্রুপপর্ব ও রাউন্ড অব ৩২ শেষে টিকে আছে শুধু মরক্কো ও মিশর। এখন কোটি কোটি সমর্থকের আশা, এই দুই দল শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বকাপের মঞ্চে আরও একটি নতুন ইতিহাস রচনা করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬