ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন

ভোটের মতো বিচার-সংস্কারেও টাইমলাইন চাই: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

দেবীদ্বারের ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত এক পরিচিতি সভায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি একযোগে ভোট ও সংস্কারের দাবি তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৮ জুন) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি করছেন, সেভাবেই বিচার ও সংস্কারের দাবিও টাইমলাইনসহ তুলুন।”

তিনি বলেন, “আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ পাথর ছুড়লেও আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেব।” অতীতে তার পোস্টার ছেঁড়ার ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মান দেন, তাকে কেউ আটকে রাখতে পারে না।”

প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতিকে বিদায় জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই রাজনীতি কখনো দেশ ও জাতির উপকারে আসেনি।”

আন্দোলনের পটভূমিতে ফিরে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগেও আমরা দেখেছি— মাহফিলে হুজুরদের দাড়ি টেনে নামিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ শত কোটি টাকা খরচ করে যারা এমপি হয়েছেন, তারা রাজপথে কোনোদিন ছিল না। যারা বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায়নি, চেয়েছিল দেশের কাঠামোগত সংস্কার।”

তিনি আরও বলেন, “এই যুবকেরা চেয়েছিল বাক-স্বাধীনতা, ভোটাধিকার। আর আমরা এখন সেই চেতনার ভিত্তিতেই গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের পথে হাঁটছি।”

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে দেবীদ্বারের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্কের কথাও তুলে ধরেন: “আমি দেবীদ্বারে ভেসে আসিনি, দেবীদ্বারে আমার জন্ম।”

এনসিপির এ নেতা সবশেষে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠ গড়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১

ভোটের মতো বিচার-সংস্কারেও টাইমলাইন চাই: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৭:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫