ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

‘ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি’: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ইরানের সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত ব্যাখ্যা দেননি। তার এমন মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী ও সুসংগঠিত। এ সময় তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, অর্থনৈতিক অগ্রগতি ও স্বাধীনতার প্রশংসা করেন।

ভাষণে নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ ও কমিউনিস্ট মতাদর্শেরও সমালোচনা করেন ট্রাম্প। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে, একই দিনে স্থানীয় সময় সকালে রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। এমন এক সময়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো, যখন ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠান শেষে ছিল বর্ণাঢ্য আতশবাজি এবং মার্কিন যুদ্ধবিমানের বিশেষ আকাশ প্রদর্শনী।

বিশ্লেষকদের মতে, ইরানকে নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে এবং দুই দেশের সম্পর্ককে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

‘ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি’: ট্রাম্প

আপডেট সময় ০৩:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬