ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মিশরের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস জয়ের পর শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নন, আবেগে ভেসেছেন অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও। ম্যাচ শেষের বাঁশি বাজার পর মেসির চোখেমুখে ছিল স্বস্তি আর আবেগের ছাপ। আর সেই মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া বার্তা দেন তার জীবনসঙ্গী।

ইনস্টাগ্রামে আন্তোনেলা লেখেন, “¡Vamos Argentina! @leomessi Ya no quedan palabras.” যার বাংলা অর্থ, “চলো আর্জেন্টিনা! লিও, বলার মতো আর কোনো শব্দই অবশিষ্ট নেই।”

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তখন বিদায়ের শঙ্কা ঘিরে ধরেছিল বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু শেষ ১৩ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা তিন গোল আদায় করে নেয় লিওনেল স্কালোনির দল। ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।

গ্যালারিতে বসে পুরো নাটকীয় লড়াই উপভোগ করেন আন্তোনেলা। তার সঙ্গে ছিলেন মেসির তিন ছেলে—থিয়াগো, মাতেও ও সিরো। ম্যাচ শেষে পরিবারের কয়েকটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। সবার গায়েই ছিল আর্জেন্টিনার হোম জার্সি, যার পেছনে লেখা মেসির বিখ্যাত ১০ নম্বর। ভিআইপি বক্সে তোলা আরও কিছু ছবিতে দেখা যায়, নিজের ‘মেসি’ লেখা জার্সি আর পরিচিত নীল হার্মেস কেলি ব্যাগ হাতে আন্তোনেলাকে।

শৈশবে দন্তচিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও, পরে সেই পথ বদলে মেসির জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠেন আন্তোনেলা রোকুজ্জো। বার্সেলোনা থেকে পিএসজি, আর এখন ইন্টার মিয়ামি—মেসির প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছায়াসঙ্গীর মতো পাশে থেকেছেন তিনি। বিশ্বকাপের এই অবিশ্বাস্য জয়ের রাতেও তার ব্যতিক্রম হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

আপডেট সময় ০১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬