ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি চাইলেই কেন ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না ট্রাম্প? ইরানের হত্যা তালিকায় আমিই এক নম্বরে: ট্রাম্প বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার ‘হামলা করলে পালটা আঘাত পাবে’, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি

‘হামলা করলে পালটা আঘাত পাবে’, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যেকোনো হামলার জবাব দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে দাদাগিরি আর প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। পরিষ্কার করে বলছিতোমরা হামলা করলে পালটা আঘাত পাবে।

গালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালি কেবল ইরানের নির্ধারিত নিয়মেই চালু থাকবে।তিনি বলেন, ‘অকারণে শক্তি প্রদর্শন করবেন না, তাহলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালি খুলবে শুধু ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়।এদিকে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে।বুধবার (৮ জুলাই) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। অন্যদিকে, মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় পালটা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবেশাস্তিমূলক প্রতিক্রিয়ারপ্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল কুয়েতেরক্যাম্প আরিফজানআলি আল সালেমঘাঁটি। সেইসঙ্গে বাহরাইনেরজুফায়েরশেখ ইসাসামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

‘হামলা করলে পালটা আঘাত পাবে’, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬