ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এ কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন তৈরির এ কারখানা নির্মাণ করা হবে।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাসুদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

মীর শাহে আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এ ঘাঁটিতে মোতায়েন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। অতীতে বিমানবন্দরটির উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি।

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি এবং ড্রোন কারখানা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে প্রতিরক্ষা ও বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬