ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোর্তয়ার দাবি: স্পেন-ফ্রান্স সেমিফাইনালের জয়ী দলই হবে চ্যাম্পিয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও আলোচনার কেন্দ্রে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। স্পেনের কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর বিশ্বচ্যাম্পিয়ন নিয়ে দিয়েছেন চমকপ্রদ এক ভবিষ্যদ্বাণী।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোর্তোয়া বলেন, তার বিশ্বাস স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দলই শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের ট্রফি জিতবে।

কোর্তোয়ার ভাষায়, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলছে। তাদের দলে প্রতিভা, আত্মবিশ্বাস এবং দারুণ উদ্দীপনা আছে। আমার মনে হয় স্পেন-ফ্রান্স সেমিফাইনালে যে দল জিতবে, তারাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।’

স্পেনের বিপক্ষে ম্যাচে অবশ্য পুরো সময় খেলতে পারেননি কোর্তোয়া। চোটের কারণে দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা হয়। পরে তিনি জানান, কোয়াড্রিসেপস পেশিতে ব্যথার কারণে লম্বা বল সামলাতে সমস্যা হচ্ছিল। তাই দলের স্বার্থেই কোচের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়েন তিনি।

কোর্তোয়ার মন্তব্যের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও একই ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছিলেন। তার দাবি, বিশ্বকাপের সেরা দুটি দল এখন স্পেন ও ফ্রান্স, আর ফ্রান্সকে হারানোর সামর্থ্য স্পেনেরই আছে।

তবে এসব মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তিনি বলেন, ‘আমাদের সব মনোযোগ আগামী ম্যাচে। অন্যরা কী বলছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য শুধু জেতা এবং পরের ধাপে ওঠা।’

এখন দেখার বিষয়, কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, নাকি বিশ্বকাপের মঞ্চে আবারও অপেক্ষা করছে নতুন কোনো চমক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোর্তয়ার দাবি: স্পেন-ফ্রান্স সেমিফাইনালের জয়ী দলই হবে চ্যাম্পিয়ন

আপডেট সময় ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬