ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পেকে ধন্যবাদ জানালেন শাকিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সেমিফাইনালের উত্তেজনার মাঝেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আলোচনায় এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

ফ্রান্স ও মরক্কোর ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিও বার্তায় শাকিরা জানান, তার ‘দাই দাই’ মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রথম গ্রহণ করেছিলেন এমবাপ্পে। সেই কারণেই ফ্রান্সের এই বিশ্বতারকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভিডিওতে শাকিরা বলেন, “ফ্রান্স-মরক্কো ম্যাচ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। একটি মজার তথ্য হলো, আমার ‘দাই দাই’ মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রথম গ্রহণ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ।”

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শাকিরার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সংগীত ও ফুটবলের দুই বিশ্বতারকার এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পেকে ধন্যবাদ জানালেন শাকিরা

আপডেট সময় ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬