ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে মনে করি না: তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার এই দেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। শুধু আমি না, যারা আওয়ামী লীগের প্রতিও সিম্পেথাইজার তারাও মনে করে না উনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, উনি যদি আসতে চান, আসুক। চাপের প্রশ্ন কেন? আমরা তো চাই উনি আসুন। আমরা তো উনাকে নিয়ে আসতে চাইছি। প্রত্যর্পণ করতে চাইছি। শুধু অন্তর্বর্তী সরকার না, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে।

শেখ হাসিনাকে ফেরা নিয়ে সরকার বিষয়টাকে কীভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে আদালতে। তিনি আসবে, তিনি আসলে আদালত বিচার করবে। আমরাও যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি।

তিনি বলেন, ‘উনি আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলা ফেস করবেন, মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন। আইনজীবী তাকে ডিফেন্ড করার চেষ্টা করুক। ওখানে অবজার্ভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’  এদিকে, সরকার জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে। যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে মনে করি না: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬