ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

বিশ্বকাপে আর দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই রেফারিকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এবার ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে উঠায় কপাল পুড়ল দুই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে এবং ক্লেমো তুরপ্যাঁর। চলমান আসরে আর মাঠের রেফারি হিসেবে দেখা যাবে না তাদের। ফরাসি সংবাদমাধ্যম লেকুইপের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কোনো ধরনের স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে কঠোর নিয়ম করেছে ফিফা।

নিয়ম অনুযায়ী, যে চার দেশ সেমিফাইনালে পা রেখেছে, সেই দেশের কোনো রেফারি আর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পরিচালনা করতে পারবেন না। এই নিয়মের কোপে পড়েছেন শেষ চারে ওঠা বাকি তিন দলআর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও। তারাও ফ্রান্সের এই দুই রেফারির মতো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন।

তবে রেফারিদের জন্য মাঠের দুয়ার বন্ধ হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে এখনো সুযোগ থাকছে ফরাসি জেরোম ব্রিজার্ডের। বিশ্বকাপের শুরু থেকেই তিনি নিখুঁতভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ইউএনএফপি ট্রফিতে ফরাসি লিগ ওয়ানের সেরা রেফারি নির্বাচিত হওয়া ব্রিজার্ডকে তাই চাইলে বাকি ম্যাচগুলোতে ভিএআর কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবে ফিফা।

প্রসঙ্গত, ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে তার নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। মিশরের কয়েকজন খেলোয়াড় এবং তাদের কোচ রেফারিং নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।  এমনকি রেফারিকে নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও তারা করেছিল। ফিফা অবশ্য মিশরের অভিযোগ উড়িয়ে দিয়েছিল। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

বিশ্বকাপে আর দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই রেফারিকে

আপডেট সময় ০২:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬