ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পেছানোর দাবি রিজভীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষ এখনো চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন করলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াত নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। তিনি প্রশ্ন রাখেন, কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

তিনি আরও বলেন, কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে শিক্ষার্থীদের বড় কোনো ক্ষতি হবে না। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নিলে সবাই সমান সুযোগ পাবে।

এ সময় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রিজভীর ভাষ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, কৃষিজমি, গবাদিপশু ও অন্যান্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি বাঁশখালীর পাশাপাশি আনোয়ারা ও সাতকানিয়া উপজেলাতেও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পেছানোর দাবি রিজভীর

আপডেট সময় ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬