ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে টরন্টো, স্বাস্থ্য সতর্কতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত টরন্টো। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে পুরো শহর, আর বায়ুদূষণের মাত্রা পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা।

কানাডার অন্টারিও প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টরন্টো। বুধবার শহরজুড়ে আকাশ ছিল ঘন কমলা রঙের ধোঁয়ায় আচ্ছন্ন।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্সে টরন্টোর বাতাসের মান ১০-এরও বেশি, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় শিশু, বয়স্ক, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতির কারণে ফিফা ফ্যান ফেস্টিভ্যালসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, বুধবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল টরন্টো।

বিশেষজ্ঞদের মতে, অন্টারিওর উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দিন ধরে চলা ভয়াবহ দাবানল এবং প্রবল বাতাসের কারণে ধোঁয়া দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যেও পড়েছে। সেখানেও স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ চালিয়ে গেলেও, ধোঁয়ার বিস্তার এবং বায়ুর মান নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে টরন্টো, স্বাস্থ্য সতর্কতা

আপডেট সময় ০১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬