ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান

মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার ইরানের উপকূলীয় জেলা জাস্কের অন্তর্গত বুঞ্জি গ্রামে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় একটি প্রধান লবণাক্ত পানি শোধন প্ল্যান্টের পাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে ওই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের বসতি থাকা ২০টি গ্রামে সুপেয় বা খাবার পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

শনিবার (১৮ জুলাই) মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থা নিয়ে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও আবদুলহামিদ হামজেহপুর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক আক্রমণকে তীব্র নিন্দা জানিয়ে একেঅপরাধের ধারাবাহিকতা এবং সন্ত্রাসী হামলাবলে অভিহিত করেছেন।

তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে এই বর্বরোচিত হামলায় বুঞ্জি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মার্কিন হাময়া ক্ষতিগ্রস্ত ইরানের পানি শোধনাগার। পুরোনো ছবি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই শোধনাগারটি উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। আকস্মিকভাবে এটি অকেজো হয়ে পড়ায় প্রত্যন্ত গ্রামগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে এবং জরুরি ভিত্তিতে বিকল্প উপায়ে সুপেয় পানি সরবরাহের চেষ্টা চালানো হচ্ছে। ওয়াশিংটন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম

আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬