ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান

ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীতে শব্দদূষণ কমাতে হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় যেভাবে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, একই প্রযুক্তি কাজে লাগিয়ে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের উপায়ও খুঁজে বের করতে হবে।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনার পাশাপাশি ঢাকার অন্তত আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দ্রুত চালুর নির্দেশও দেন তিনি।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬