ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনায় বড় পরিসরে ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, কুয়েতের ক্যাম্প আল আদিরি এবং আলি আল সালেম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, হামলায় একটি গোলাবারুদ গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’ প্রতিক্রিয়া জানাবে।

তিনি আরও অভিযোগ করেন, সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় ঐক্যই যেকোনো হুমকাকে মোকাবিলা করবে বলে দাবি করেন এই ইরানি কমান্ডার।

মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি হুমকি ও হামলায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬