ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পের ছবি জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প! আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল নেতানিয়াহুকে ‘স্বাগত নয়’, গ্রেফতার চান মামদানি অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

ইরান সংঘাতে ৩৭৫০ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, আরও অর্থ চায় পেন্টাগন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে আরও ৮৭ বিলিয়ন ডলার অতিরিক্ত বাজেট চেয়েছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের বরাদ্দবিষয়ক কমিটির শুনানিতে জানান, এই অর্থের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে ব্যয় করা হবে। তার দাবি, অতিরিক্ত অর্থ না পেলে সামরিক প্রশিক্ষণ কমাতে হবে, অস্ত্র ও গোলাবারুদ পুনরায় মজুত করা কঠিন হবে এবং চলমান অভিযানও বাধাগ্রস্ত হতে পারে।

হেগসেথ বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ধরে রাখতে এই অর্থায়ন জরুরি।

তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, সাধারণ মানুষ যখন অর্থনৈতিক চাপে রয়েছে, তখন যুদ্ধের জন্য আরও বিলিয়ন বিলিয়ন ডলার চাওয়া অযৌক্তিক। শুনানির সময় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরাও ‘ইরান ও ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করো’ স্লোগান দেন।

এদিকে টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

যুদ্ধের খরচ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রাজনৈতিক বিতর্কও। এখন কংগ্রেস পেন্টাগনের অতিরিক্ত অর্থের আবেদন অনুমোদন করে কি না, সেদিকেই নজর থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি

ইরান সংঘাতে ৩৭৫০ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, আরও অর্থ চায় পেন্টাগন

আপডেট সময় ০১:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬