ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির এবার ভারতে পুলিশ ভ্যান আটকে দিলো তরুণী, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি যন্তর মন্তরের আন্দোলনকে সচল রাখছেন একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট যন্তর মন্তরে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ফলে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদির সম্ভাব্য বৈঠক নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ভারতের বিভিন্ন শহরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের উদ্বেগ রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা কামনা করে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত জনগণের উদ্বেগকে গুরুত্ব দিয়ে দ্রুত পরিস্থিতি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

ভারত সফরের এই আমন্ত্রণকে দুই দেশের চলমান কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

আপডেট সময় ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬