ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে রোগে মাঝে মাঝে অচেতন হয়ে যান সাহাবুদ্দিন স্পিকারের বাসভবনে জারি হলো ভিভিআইপি নিরাপত্তা ৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই যুক্তরাজ্যে মা-মেয়েসহ ৩ ব্রিটিশ-বাংলাদেশির প্রাণ গেল সাগরে পদত্যাগপত্রে নিজের ৫ গুরুতর রোগ জানালেন রাষ্ট্রপতি মেসির অটোগ্রাফ জার্সির চেয়েও দামি বিটিএস পোশাক এইচএসসি পরীক্ষার্থী ইকনকে লাখ টাকা দিলো ব্যাংক, মাসব্যাপী ছুটি ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে চুক্তি বাতিল: ট্রাম্প

শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না।

শুক্রবার নয়াদিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ দুই প্রতিনিধি।

বৈঠক শেষে সিজেপি জানায়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সৌরভ দাস জানান, নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ, সব মামলা প্রত্যাহার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ—এই তিন দাবিই বহাল রয়েছে। শিক্ষামন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকারকে শনিবার দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের অনুরোধে শনিবার পর্যন্ত যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হলেও, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, দাবি আদায় না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা বলেছেন, সংকট নিরসনে শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে ঘিরে মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে রোগে মাঝে মাঝে অচেতন হয়ে যান সাহাবুদ্দিন

শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় ০৪:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬