ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রাজশাহীর পবায় গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার ছেলে ফয়সাল। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিয়ান ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা খাতুন (৪০) হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লালন শেখের স্ত্রী। আহত ছেলে মো. ফয়সালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আহত ফয়সাল চিকিৎসাধীন রয়েছেন।

হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী মো. বাবুর ছেলে মো. পরশ (১৮) ধারালো অস্ত্র দিয়ে ফরিদা খাতুনকে আঘাত করে। এ সময় মাকে রক্ষা করতে গেলে ফয়সালও আহত হন।

ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে আগেই অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

আপডেট সময় ১০:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬