ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়া আর্জেন্টিনাকে পাঠানো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অভিনন্দনপত্র ফাঁস হয়েছে। ওই চিঠিতে লিওনেল মেসিদের রানার্সআপ হওয়ার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে তাদের পারফরম্যান্স ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।

তবে চিঠির এই ভাষা ঘিরেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। কারণ, বিশ্বকাপে আর্জেন্টিনার আচরণ ও শৃঙ্খলা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি ফাউল করা দলগুলোর একটি ছিল আর্জেন্টিনা। এছাড়া স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ম্যাচ-পরবর্তী সেই উত্তেজনাকর ঘটনায় আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার নামও আসে। বিষয়টি বর্তমানে ফিফার তদন্তাধীন।

এমন পরিস্থিতিতে তদন্ত চলাকালীন আর্জেন্টিনার ‘পেশাদারিত্বের’ প্রশংসা করে লেখা ইনফান্তিনোর চিঠি প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই এমন মন্তব্য কতটা উপযুক্ত ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল চিঠিটির সত্যতা নিশ্চিত করার দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো শুধু আর্জেন্টিনাকেই নয়, বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন এবং তৃতীয় স্থান অর্জনকারী ফ্রান্সকেও পৃথক অভিনন্দনপত্র পাঠিয়েছেন।

ফাঁস হওয়া চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, স্পেনের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালের পর রানার্সআপ হওয়ায় আর্জেন্টিনাকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি বিশ্বকাপকে ‘ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব’ হিসেবে উল্লেখ করে বলেন, দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকে পরিপূর্ণ স্টেডিয়াম এই আসরকে স্মরণীয় করে তুলেছে।

চিঠিতে আরও বলা হয়, আর্জেন্টিনার অসাধারণ পারফরম্যান্স বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। ইনফান্তিনো খেলোয়াড়, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, চিকিৎসক দল এবং সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, এমন সাফল্য আসে কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম পরিকল্পনা, আবেগ ও খেলাটির প্রতি গভীর ভালোবাসা থেকে।

চিঠির শেষ অংশে তিনি আর্জেন্টাইন ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রতিযোগিতাগুলোর জন্য শুভকামনা জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ

আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

আপডেট সময় ১১:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬