ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ড. ইউনূসসহ বিএনপির একাধিক নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস! জামায়াত নেতৃত্বাধীন জোটে ভাঙনের ইঙ্গিত, অবস্থান পুনর্মূল্যায়নে এনসিপি ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ-হাসনাতরা কাঁধে বহনযোগ্য চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলো হাসিতে মন জয় করা সেই তাহসিন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

বোমা নয়, ইরানকে চাপে রাখবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞাই বেশি কার্যকর হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা আর্থিক চাপ তেহরানের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৩ দিনের টানা হামলার পর আপাতত সামরিক অভিযান স্থগিত থাকলেও দুই দেশের আলোচনায় এখন গুরুত্ব পাচ্ছে নিষেধাজ্ঞা শিথিল ও অবরুদ্ধ অর্থ ছাড়ের বিষয়টি। ওমান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক যোগাযোগও চলছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, অর্থনৈতিক চাপের কারণে ইরানে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে। এমনকি দেশটি তাদের যোদ্ধাদের বেতন পরিশোধেও সমস্যায় পড়েছে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে।

তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, শুধু নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে পুরোপুরি চাপে রাখা সহজ হবে না। কারণ, চলতি বছরের প্রথমার্ধেই তেল রপ্তানি থেকে দেশটি প্রায় ২৩ বিলিয়ন ডলার আয় করেছে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও প্রয়োজন হলে সামরিক ও অর্থনৈতিক—দুই ধরনের পদক্ষেপই নেওয়ার বিকল্প খোলা রাখা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বোমা নয়, ইরানকে চাপে রাখবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬