ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারত সম্পর্কের সৌহার্দ্যের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। উপহার হিসেবে পাঠানো হয়েছে ত্রিপুরার বিখ্যাত ৭৮০ কেজি কিউ জাতের আনারস

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছায় ১০০টি বক্সে রাখা মোট ৬২০টি আনারস। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজিরও বেশি।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি, আখাউড়া ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তারা। অন্যদিকে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬