ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার কথা বলে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাতে ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার রাব্বি চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের আত্মীয়—তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার কথা বলে শনিবার সকালে ওই শিক্ষার্থীকে চৌগাছা শহরে নিয়ে যান রাব্বি। সরকারি ছুটির কারণে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকলেও বিভিন্ন অজুহাতে তিনি মেয়েটিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ায় একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর অসুস্থ অবস্থায় কোনোভাবে বাড়িতে ফিরে পুরো বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী। পরে সন্ধ্যায় মা-মেয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট সময় ০১:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬