ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী সন্তানদের কাছে ফিরতে চান ভারত থেকে পুশইনের শিকার শাহিদা শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে: আসিফ মাহমুদ ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি হাসিনার পালানো নিয়ে নতুন করে মিলল চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত ৭ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে। আগুনে ৭০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্পোকেন অঞ্চল থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন

কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া, তীব্র তাপপ্রবাহ এবং প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্পোকেন ও আশপাশে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে। বর্তমানে ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল এখনো সক্রিয় রয়েছে।

দাবানলের প্রভাবে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একের পর এক ভবনে আগুন জ্বলছে, আবাসিক এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া এবং বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, পাশের অঙ্গরাজ্য আইডাহোওরেগনেও দাবানল পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে টানা দশম দিনের মতো আগুন নিয়ন্ত্রণে বুলডোজার, হেলিকপ্টার এবং দমকলকর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি; বরং আগামী কয়েক দিন আরও কঠিন হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি একাধিক অঙ্গরাজ্যে দাবানলের উচ্চ ঝুঁকি ও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও বহাল রয়েছে। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বজ্রপাত থেকেই কয়েকটি দাবানলের সূত্রপাত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই

আপডেট সময় ১১:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬