ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে – তারেক রহমান জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন

৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‍্যাব ও সিআইডিও যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে পিকেট ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার থাকবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। জনসমাগম বেশি হয় এমন এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে বিশেষ সুইপিং পরিচালনা করা হবে।

এ ছাড়া, জুলাই স্মৃতিস্তম্ভসহ সব অনুষ্ঠানস্থল বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানিয়েছে, নিয়মিত বাহিনীর পাশাপাশি র‍্যাব ও সিআইডি মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে। পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকিতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ

আপডেট সময় ০৫:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬