ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’ দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলায় ডন আটক জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখলেন দায়িত্ব অবহেলা, সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না জানালেন শিশির মনির ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

কানাডা থেকে হাজারো ভারতীয় নাগরিক বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজারের বেশি ভারতীয় নাগরিককে কানাডা থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৩২৩ জন ভারতীয়কে বহিষ্কার করেছে কানাডা। এই সংখ্যা গত বছরের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি—সিবিএসএর তথ্য অনুযায়ী, বর্তমানে অন্য যেকোনো দেশের নাগরিকের তুলনায় ভারতীয়দের বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। বিপরীতে একই সময়ে কানাডা থেকে ফেরত পাঠানো ভারতীয়ের সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি।

গত পাঁচ বছর ধরে কানাডা থেকে বহিষ্কারের তালিকায় মেক্সিকোর নাগরিকরা শীর্ষে ছিলেন। তবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে মেক্সিকোর ১ হাজার ৫৭৩ জন নাগরিককে ছাড়িয়ে ভারতীয়রা তালিকার শীর্ষে উঠে এসেছে।

সিবিএসএর হিসাবে, বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিককে কানাডা ছাড়ার চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, তাদেরও ভবিষ্যতে বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।

কানাডার সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা জালিয়াতি, অবৈধভাবে অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার মতো বিভিন্ন কারণে এসব বহিষ্কার করা হচ্ছে।

এর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের সংখ্যা কমাতে কানাডা সরকার সম্প্রতি যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে, তার প্রভাবও ভারতীয় নাগরিকদের ওপর পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কানাডার নিয়ম অনুযায়ী, বহিষ্কারের আদেশ পাওয়ার পর কেউ স্বেচ্ছায় দেশ না ছাড়লে তার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার কার্যকর করা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে জোরপূর্বক কানাডা থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’

কানাডা থেকে হাজারো ভারতীয় নাগরিক বহিষ্কার

আপডেট সময় ০২:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬