ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নি’হ’ত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায় ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর ‘বাড়িত কি সবাই পুড়া মরছে, কেউ ফোন ধরিচ্ছু না’ সৌদিতে নিহতের শেষ কথা ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান ব্যবহার ৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পেল জিপিএ-৫ থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সমর্থিত জাহাজে আগুন দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে প্রাণ গেল বিচারকের সমুদ্রের পানিতে মিলল ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই 

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে প্রাণ গেল বিচারকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।  সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুরময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

জানা যায়সামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  বিচারক সামিউল হক নিহত হন এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়। পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেট কারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানানখবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নি’হ’ত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে প্রাণ গেল বিচারকের

আপডেট সময় ০২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬